নিবন্ধন পেয়েছে ফেনী সাংবাদিক ইউনিয়ন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৬:০৬ পিএম


বাংলাদেশ সরকার এর শ্রম মন্ত্রনালয়ের বিধি অনুযায়ী নিবন্ধন পেয়েছে ফেনীর গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন  'ফেনী সাংবাদিক ইউনিয়ন' (এফইউজে; রেজিঃ নং- ১২৬) এবং একইসাথে পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি অনুমোদন দিয়েছেন শ্রম অধিদপ্তর।

মঙ্গলবার (১মার্চ) উক্ত সংগঠনের নিবন্ধনের পাশাপাশি তিন বছর মেয়াদের একটি কার্যকরি কমিটির অনুমোদন দেন শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান ।

কমিটিতে সভাপতি যতন মজুমদার (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন (দৈনিক আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ (দৈনিক ভোরের কাগজ ),  নির্বাহী সদস্য সাহেদুল ইসলাম কাওছার (স্পেকট্রাম) ও  শুকদেব নাথ তপন  (দৈনিক ভোরের কাগজ) ।

নিবন্ধন প্রাপ্তিতে সার্বিক সহযোগীতার জন্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য জেনারেল(অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি যতন মজুমদার জানান, ফেনীর সাংবাদিকদের অধিকার আদায় ও সার্বিক কল্যাণে নিবেদিত থাকবে ফেনী সাংবাদিক ইউনিয়ন (এফইউজে)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft