ভ্যানিটি ভ্যানে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন কাজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৩২ পিএম

দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল শুটিং সেটে ঘটে যাওয়া এক অস্বস্তিকর ও আতঙ্কজনক ঘটনার কথা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বহু বছর আগে এক সিনেমার শুটিং চলাকালে একজন সহকারী পরিচালকের আচরণে তিনি ভীত হয়ে পড়েছিলেন।

কাজল বলেন, টানা শুটিং শেষে তিনি ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় অনুমতি ছাড়াই ওই সিনেমার এক সহকারী পরিচালক ভ্যানে প্রবেশ করেন। এরপর কোনো কথা না বলে নিজের শার্ট খুলে বুকে করা একটি ট্যাটু দেখান, যেখানে অভিনেত্রীর নাম লেখা ছিল।

আরও পড়ুন : শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না অস্বস্তি: সাবিলা নূর

হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কাজল। তার ভাষায়, ‘ভয়ে আমার হাত-পা কাঁপছিল।’

তবে পরিস্থিতি সামলে নিয়ে তিনি স্পষ্ট জানান, কোনো ভক্ত তার নামে ট্যাটু করতেই পারেন, কিন্তু অনুমতি ছাড়া একজন নারীর ব্যক্তিগত পরিসরে প্রবেশ করে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খ্যাতির বিড়ম্বনা প্রসঙ্গে কাজল বলেন, ভক্তদের ভালোবাসা একজন শিল্পীর জন্য মূল্যবান। তবে সেই ভালোবাসা প্রকাশেরও একটি সীমারেখা থাকা উচিত এবং কোনো অবস্থাতেই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা উচিত নয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft