ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:২৩ পিএম

নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কমিশনকে চোখ-কান খুলে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে দলটি।

আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আইন অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত।

আরও পড়ুন : হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ এনসিপির বিক্ষোভ

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধির পদে বসানো হয়েছে, তাদের সংশ্লিষ্ট পদে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার প্রস্তাবও কমিশনের কাছে তুলে ধরা হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হতে না দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন বিষয়টি আলোচনার আশ্বাস দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানানো হয়েছে। মিয়া গোলাম পরওয়ারের দাবি, জাতীয় নির্বাচনে তিনি বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন; তাই তাকে নির্বাচন কমিশনে রাখলে নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft