হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ এনসিপির বিক্ষোভ

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-07-29T10:30:40+06:00
2026-07-29T10:30:40+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ এনসিপির বিক্ষোভ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:৩০ এএম 
হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ এনসিপির বিক্ষোভ
হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে দলের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগের ঘটনায় দলটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এর প্রতিবাদে ২৯ জুলাই সারা দেশে দলীয় বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন এবং নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এনসিপি। এ ঘটনায় সাংবাদিক ও এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com