প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-28T11:55:49+06:00
2026-07-28T11:55:49+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৫৫ এএম 
প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান। বঙ্গভবনে পৌঁছালে পুলিশের অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার দপ্তরে যান এবং বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব বঙ্গভবনের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। পরে তিনি বঙ্গভবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব থেকে পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করলেও তিনি বঙ্গভবনে স্থায়ীভাবে অবস্থান করবেন না; সংসদে স্পিকারের সরকারি বাসভবন থেকেই দায়িত্ব পালন করবেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com