চুক্তির আগেই ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-17T10:49:41+06:00
2026-06-17T10:49:41+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
চুক্তির আগেই ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:৪৯ এএম | ১৭ জুন, ২০২৬ | বুধবার
চুক্তির আগেই ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগেই দেশটির বন্দর ও জাহাজের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কূটনীতিক। বিষয়টি দুই দেশের চলমান কূটনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

মঙ্গলবার (১৬ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেন, নৌ অবরোধ প্রত্যাহার তেহরানের অন্যতম প্রধান শর্ত ছিল এবং তা এখন বাস্তবায়নের পথে রয়েছে।

তার ভাষায়, “অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়ে আসছিলাম। এখন তা শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেওয়া হয়েছে।”


এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের অনুমোদনের কথা জানান। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি।

অন্যদিকে বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) জানিয়েছিল, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকার কথা ছিল, যা শুক্রবার পর্যন্ত কার্যকর থাকার কথা উল্লেখ করা হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এর আনুষ্ঠানিক স্বাক্ষর আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।


বিশ্লেষকদের মতে, চূড়ান্ত চুক্তির আগে নৌ অবরোধ প্রত্যাহারের এই দাবি দুই দেশের মধ্যকার সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে এখনো পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর বিভিন্ন সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে বন্দর ও নৌপথে বিধিনিষেধ আরোপ ও প্রত্যাহারের বিষয়টি আলোচনায় আসে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল এখনো নিবিড়ভাবে নজর রাখছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত