আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-17T09:19:33+06:00
2026-06-17T09:19:33+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪, প্রতিক্রিয়া জানিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:১৯ এএম 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার ঘোষণা সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। নতুন করে একাধিক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা। এ ঘটনায় ইরানও প্রতিক্রিয়া জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ গভর্নরেটে মঙ্গলবার (১৬ জুন) পৃথক কয়েকটি হামলার ঘটনা ঘটে। লেবাননের জাতীয় বার্তাসংস্থা (এনএনএ) জানিয়েছে, মাইফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। একই সময়ে শৌকিন গ্রামেও একটি গাড়িতে হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত চারজন নিহত হন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার সময় ইরানি কর্মকর্তারা বারবার লেবাননে সামরিক অভিযান বন্ধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তবে সাম্প্রতিক সমঝোতার পূর্ণাঙ্গ বিবরণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত সোমবার বলেন, আলোচনার মাধ্যমে হওয়া সমঝোতায় লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক কর্মকাণ্ড বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি অবগত হয়েছেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক উপস্থিতি ও অভিযান অব্যাহত থাকলে তা শান্তি প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক হবে। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইরানের সামরিক নেতৃত্বও বিবৃতি দিয়ে লেবাননের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং অঞ্চলজুড়ে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে।


অন্যদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাঘের গালিবাফ। আলোচনায় লেবাননের নিরাপত্তা পরিস্থিতি, যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় গুরুত্ব পায় বলে জানা গেছে।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে ইসরাইলের নিরাপত্তা-সংক্রান্ত অবস্থানের বিষয়ে বক্তব্য দেন। একই সময়ে বিভিন্ন আঞ্চলিক পক্ষ কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে আসছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ নতুন করে সংঘর্ষ শুরুর পর থেকে দেশটিতে সহিংসতায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ অব্যাহত রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com