শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-17T13:59:04+06:00
2026-06-17T13:59:04+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৫৯ পিএম 
শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথে শ্রীমঙ্গলে এসে তিনি অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর গ্রামের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজন রোগীর হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচজনের জীবনমান উন্নয়নে ১০ হাজার টাকা করে এবং পাঁচ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন শিক্ষা সহায়তা প্রদান করা হবে।


এ ছাড়া দুঃস্থ, অসহায়, অসুস্থ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও গৃহহীনসহ ১০০ জনের মধ্যে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হবে। টেকসই আবাসন নিশ্চিত করতে পাঁচজন চা-শ্রমিকের হাতে ২ লাখ টাকা করে বরাদ্দপত্রও তুলে দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপকারভোগীদের জন্য মাঠে পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সফরসূচি অনুযায়ী, বিকেলে মৌলভীবাজারে আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে রাতের ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com