শাপলা চত্বর মামলা: জিজ্ঞাসাবাদে বক্তব্য দিলেন মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-06-17T12:46:14+06:00
2026-06-17T12:46:14+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
শাপলা চত্বর মামলা: জিজ্ঞাসাবাদে বক্তব্য দিলেন মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা
নিউজ ডেস্ক
⏲ ১২:৪৬ পিএম | ১৭ জুন, ২০২৬ | বুধবার
শাপলা চত্বর মামলা: জিজ্ঞাসাবাদে বক্তব্য দিলেন মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা
শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার (১৭ জুন) তদন্ত সংস্থার কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং বিভিন্ন কর্মকাণ্ড ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়েছে বলে দাবি করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ৫ আগস্টের আগের সময়ের কয়েকটি সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে মোজাম্মেল বাবু সেগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি হতে পারে।


এদিকে, প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত ঘটনাবলির বিষয়ে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচারের মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করার ভূমিকা ছিল অভিযুক্তদের। এ অভিযোগের অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো বিচারাধীন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতেই এ বিষয়ে আইনগত অবস্থান নির্ধারিত হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত