ঈদ সামনে রেখে মতলব উত্তরে দেশীয় খাবারে প্রস্তুত ২৬ কুরবানির গরু
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:৫৯ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামে গড়ে উঠেছে ব্যতিক্রমধর্মী একটি গরুর খামার। স্থানীয় খামারি নুর মোহাম্মদের মালিকানাধীন মদিনা এগ্রো ফার্ম”-এ দেশীয় খাবার খাইয়ে ৫টি জাতের ২৬টি গরু ১টি মহিশ  কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।

খামার সূত্রে জানা যায়, খামারের গরুগুলোকে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা নিষিদ্ধ মোটাতাজাকরণ উপকরণ ব্যবহার না করে স্বাস্থ্যসম্মত পরিবেশে গরুগুলো বড় করা হয়েছে। এতে ক্রেতাদের মধ্যেও বেড়েছে আগ্রহ।

আরও পড়ুন : প্রবাসীর পরিবারের ওপর হামলা-লুটপাটের অভিযোগে উত্তেজনা, তদন্তে পুলিশ

খামারি নুর মোহাম্মদ জানান, ঈদ উপলক্ষে অনেকেই নিরাপদ ও দেশীয় পদ্ধতিতে মোটাতাজাকৃত গরু খুঁজে থাকেন। সেই চিন্তা থেকেই তিনি দীর্ঘদিন ধরে যত্ন নিয়ে গরুগুলো পালন করেছেন। ক্রেতারা চাইলে সরাসরি খামারে এসে গরু দেখে পছন্দ করে কিনতে পারবেন।

তিনি আরও জানান, বর্তমানে বাজারে কৃত্রিমভাবে মোটাতাজাকৃত গরু নিয়ে অনেকের উদ্বেগ রয়েছে। তাই তিনি প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরু লালন-পালনে গুরুত্ব দিয়েছেন।

স্থানীয়রা জানান, এ ধরনের খামার গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি নিরাপদ কুরবানির পশু সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft