গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-16T14:58:19+06:00
2026-05-16T14:58:19+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৫৮ পিএম 
গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে বসা আকাশ নামের আরেক যুবক। শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের গারিষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শান্ত ও আকাশ দুই বন্ধু। কাছিকাটা বাজারে শান্ত এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করেন।

স্থানীয় চাঁচকৈড় বাজারে যাওয়ার পথে গাড়িষাপাড়া গোপালের মোড়ে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়। এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।


আহত আকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়া হয়েছে। ট্রাকসহ চালক শাহীনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। 

চাঁচকৈড়ের পাট ব্যবসায়ী মো. তারেক বলেন- ট্রাকটি আমার, হেলপার চালাচ্ছিল। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। এদিকে এলাকাবাসী জানান, স্থানীয়ভাবে হেলপাররা ট্রাক চালাতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com