সাংবাদিকদের ওপর হামলাকারী রাব্বিসহ ৩ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার মূল হোতা ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ রাব্বিসহ (২৬) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে ঢাকার শাহবাগ থেকে তাদের গ্রেফতারের পর রাতে তাদের দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ২ কেজি গান পাউডার সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এর আগে ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার শহরের বাতেন খাঁ মোড়ে চা খাওয়ার সময় সাংবাদিক চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর রাব্বির নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে বিকেলে ঢাকার শাহবাগ থানার মৎস্য ভবন মোড় এলাকায় অভিযান চালিয়ে রাব্বি, সোহেল জিনজিরা ও সুমিত আলিফকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠসংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। সেখানে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ২ কেজি গানপাউডার সদৃশ বস্তু ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন মামলা (মামলা নং-৩২, তারিখ: ১৬/০৫/২০২৬) দায়ের করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft