রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-16T14:25:32+06:00
2026-05-16T14:25:32+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:২৫ পিএম 
রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার
নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা রেজাউল ইসলাম উজ্জলকে দল থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়। রেজাউল ইসলাম উজ্জল উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। দলীয় প্যাডে নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ময়নুল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম উজ্জলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। জেলা যুবদল এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বহিস্কৃত ব্যক্তির কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com