রৌমারীতে বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট চুড়ান্ত খেলা অনুষ্ঠিত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:২০ পিএম

রৌমারী উপজেলা প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বালক ও বালিকা উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৪ মে) বিকেলে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুনামেন্টের চুড়ান্ত খেলায় প্রধান অতিথি কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক পুরস্কার বিতরণ করেন।

রৌমারী উপজেলা নির্বাহি অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতী ইসলামীর আমির ও সাবেক অধ্যক্ষ হায়দার আলী, ডা. রুবেল হোসাইন ভ্যাটেরিনারী সার্জন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভার:) নাজমুল করিম, উপজেলা জামায়াতী ইসলামীর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন : ছাতক ভূমি অফিসে কম্পিউটার বিতর্ক, এসিল্যান্ডের বক্তব্যে তীব্র সমালোচনা

গত সোমবার বিকেলে গ্রুপ পর্যায়ে চুড়ান্ত খেলায় বালুর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ও যাদুরচর নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল অংশ নেয়। নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ২/০ গোলে বজয়ী হয় বালুর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।

অপরদিকে বালক পর্যায়ে ২য় পর্বে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ঝগড়ারচর আনন্দধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। পরে ঝগড়ারচর আনন্দধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বিজয়ী হয় বালক দল। খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য বিজয়ী ও বিজীত দলকে গোল্ডকাপ প্রদান এবং শ্রেষ্ঠ খেলোয়ার এবং শ্রেষ্ঠ গোলদাতা হিসাবে মাফিয়াকে পুরস্কৃত করেন। খেলা দুটি পরিচালনা করেন, ফুটবল ফেডারেশন ট্রেনিংপ্রাপ্ত রাজু আহমেদ।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft