ছাতক ভূমি অফিসে কম্পিউটার বিতর্ক, এসিল্যান্ডের বক্তব্যে তীব্র সমালোচনা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:০৭ পিএম

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। পূর্বের অভিযোগের পরও অভিযুক্ত ব্যক্তি বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

এর আগে গত ০৪ মে একাধিক জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ ওঠে, উপজেলা ভূমি অফিসের একটি সরকারি কম্পিউটারে দায়িত্ববহির্ভূত এক ব্যক্তি যিনি পেশায় একজন গাড়িচালক নিয়মিত বসে কাজ করছেন। এ সংক্রান্ত একটি ভিডিও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে সাম্প্রতিক প্রতিক্রিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম জানান, সে কম্পিউটারে বসতে পারে। আপনারাও চাইেল বসেত পারেন, যে কেউ বসতে পারে। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সচেতন মহলের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন : আবারো আন্দোলনে যাচ্ছে রেলওয়ে প্রকল্পে কর্মরত গেটকিপাররা

সেবা নিতে আসা স্থানীয় সেবাগ্রহিতা আকাশ আহমেদ অভিযোগ করে বলেন, ভূমি অফিসের কম্পিউটারগুলোতে খতিয়ান, নামজারি, ভূমি রেকর্ড ও অনলাইন মিউটেশনসহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এ ধরনের কম্পিউটার ব্যবহারে সাধারণত নির্দিষ্ট কর্মকর্তা বা প্রশিক্ষিত কর্মচারীর অনুমতি প্রয়োজন হয়। সেখানে একজন গাড়িচালকের অবাধ প্রবেশ ও ব্যবহার প্রশাসনিক শৃঙ্খলা ও তথ্য নিরাপত্তা উভয় ক্ষেত্রেই উদ্বেগজনক বলে মনে করছেন।

আরেক সেবা গ্রহিতা মিনহাজুর রহমান বলেন, আমাদের মতো সাধারণ মানুষকে ভূমি অফিসে ঢুকতে গেলেও নিয়ম মানতে হয়। অথচ একজন ড্রাইভার যদি নির্বিঘ্নে কম্পিউটার ব্যবহার করতে পারেন, তাহলে সেটি প্রশাসনিক বৈষম্য ও অনিয়মের ইঙ্গিত দেয়।

এদিকে অভিযোগ ওঠার পরও অভিযুক্ত ব্যক্তি মোঃ ইজাজুল হক এখনো স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : সীমান্তে কড়া নজর, ভেতরে আধুনিক শিক্ষা; লালমনিরহাটে বিজিবির ব্যতিক্রমধর্মী উদ্যোগ

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অরূপ রতন সিংহ বলেন, গাড়িচালকের দায়িত্ব হচ্ছে গাড়ি চালানো। সরকারি অফিসে কেবলমাত্র নিয়োগপ্রাপ্ত ও দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরাই কম্পিউটার ব্যবহার করতে পারবেন। বিষয়টি আমার নজরে এসেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো অননুমোদিত ব্যক্তি কম্পিউটার ব্যবহার করতে না পারে।

এদিকে, ঘটনার পর অভিযুক্ত গাড়িচালক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ঢালাওভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন বলে অভিযোগ উঠেছে, যা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিকরা। এ বিষয়ে তিনি নির্দিষ্ট করে কোনো সংবাদকর্মীকে টার্গেট করে এসব মন্তব্য করেছেন কি না জানতে চাইলে সন্তোষজনক কোনো জবাব দেননি।

ছাতকের সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। একই সঙ্গে সরকারি অফিসে তথ্য নিরাপত্তা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft