পীরগঞ্জে মসজিদ থেকে মেশিন ও ব্যাটারি চুরি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:৫৯ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভোরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। চোরেরা আজান দেওয়ার মাইকের মেশিন, আইপিএস এবং সোলারের ব্যাটারিসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে।

​স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, সেনুয়া গ্রামে অবস্থিত ওই মসজিদ ও মাদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় প্রতিদিনের মতোই কার্যক্রম চলছিল। শুক্রবার দুপুরে মুসল্লিরা জুমার নামাজ পড়তে এসে দেখেন যে আজানের মাইকের যন্ত্রাংশ, আইপিএস এবং সোলার সিস্টেমের ব্যাটারি নেই। 

ধারণা করা হচ্ছে, ভোররাতের কোনো এক সময় চোর চক্র সুকৌশলে ভেতরে ঢুকে এসব সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক মুসল্লি বলেন আল্লাহর ঘরে এমন চুরির ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা আতঙ্কিত বোধ করছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

আরও পড়ুন : নন্দীগ্রামে সিধইল খাল পুনঃখননের উদ্বোধন

​এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, ওই এলাকায় চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত রমজান মাসে একই এলাকার সেনুয়া বাজার মসজিদের দানবাক্সের তালা ভেঙে প্রায় ৬ হাজার টাকা চুরি হয়েছিল। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
​স্থানীয়রা জানান, ধারাবাহিকভাবে এসব চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তারা এলাকায় টহল জোরদার এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেনুয়া এলাকাকে মাদক মুক্ত করতে  প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft