নন্দীগ্রামে সিধইল খাল পুনঃখননের উদ্বোধন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১:১৬ পিএম

বগুড়ার নন্দীগ্রামে সিধইল খাল পুনঃখনন ও দুপাড়ে বৃক্ষরোপণের উদ্বোধন করলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় শনিবার (২ এপ্রিল) বিকেলে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি সিধইল-দোহার এলাকার খালের দুপাড়ে বৃক্ষরোপণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, বিএডিসি সেচ নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হক, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, বুড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, ওয়ার্ড বিএনপি নেতা হাফিজার রহমান, জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

আরও পড়ুন : কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষিখাত ও গ্রামীণ উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, কৃষিকে শক্তিশালী করতে হলে সেচ ব্যবস্থাপনা উন্নত করতে হবে। এজন্য খাল পুনঃখনন অত্যন্ত জরুরি। এতে কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে। জমিতে পানি নিষ্কাশন সহজ হবে এবং জলাবদ্ধতা দূর হবে। এলাকার কৃষি উৎপাদন বাড়বে। একই সাথে কৃষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft