নিখোঁজের কয়েক ঘণ্টা পর মুক্তিপণ দাবি : বাগান থেকে লাশ উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:১৪ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর অটোচালক রাজিব (১৮) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি দক্ষিণ গাইয়ার চর  ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে। শনিবার (২মে ) দুপুর বারোটায় উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রাজিব নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
‎শনিবার দুপুর বারোটায় স্থানীয়রা বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft