রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:০৪ পিএম

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার ১১তলার ছাদ থেকে পড়ে মো. আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিায় পুলিশ।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, আমরা খবর পেয়ে দুপুর সাড়ে বারোটার দিকে ধানমন্ডির ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার ১ এ ও ১ বি ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা জায়গার কংক্রিটের উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, আমরা নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি, আল-মোকাব্বর ১১তালা ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা জানতে পারি নিহত যুবক তার বাবার একটি স্কুল ছিল সেটি দেখাশোনা করত ওই যুবক।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft