প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:৫৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অফিস রেলস্টেশনের পূর্ব পাশে দানেজপুর খাদ্য গুদাম সংলগ্ন মহল্লায় সোহেল মন্ডলের বিল্ডিংএ শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরন্জি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ মোঃ ওয়াজেদ আলী মন্ডল।
অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেক চৌধুরীর সঞ্চালনায় ফিতা কেটে উক্ত অফিস রুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি প্রতিষ্ঠানের সভাপতি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন, ঘোড়াঘাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যক্ষ সামছুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, জীবনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হানিফ কাউন্টার মাস্টার রেজাউল করিম ও সমাজসেবক সোহেল হোসেন প্রমুখ। শেষে প্রতিষ্ঠান কার্যক্রমের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ আব্দুল লতিফ।
প্রধান অতিথি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যেই হরিহরপুর মৌজায় ৫১ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। খুব শীঘ্রই ভবন নির্মাণ কাজ শুরু হবে। আপনারা সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।
জ/দি