প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:১১ পিএম

গুরুদাসপুর উপজেলার ২নং বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলায় ঐতিহাসিক ঘোড়া দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই যুগ ধরে এই গ্রাম বাংলার ঐতিহ্য সাংস্কৃতি ধরে রাখার লক্ষে প্রতিবছর ১৪ই বৈশাখ এই দিনে বিয়াঘাট ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে মেলার আয়োজন করে থাকে। ঠিক সেই ধারাবাহিকতায় এই বছরেও তরুণ উদীয়মান বিএনপির নেতা ও সমাজ সেবক মোঃ মশিউর রহমান টিপুর সভাপতিত্বে ২দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সংসদ সদস্য নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম)। বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ আহবায়ক গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোহাম্মদ আলী সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর উপজেলা বিএনপি ও গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান টিপু বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক সাবেক প্রচার সম্পাদক গুরুদাসপুর উপজেলা বিএনপি, ইঞ্জিনিয়ার নাসিমা হক সাধারণ সম্পাদিকা গুরুদাসপুর উপজেলা মহিলা দল।
দুই দিনের এই ঐতিহাসিক ঘোড়া দৌড় মেলায় প্রথম দিন বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে এসে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী ঘোড়া দৌড় প্রতিযোগীদের পুরস্কার বিতরণী করা হয়। রাতে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রিপন শিং যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল ও গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সঙ্গে ছিলেন মোঃ রিন্টু হাসান সাধারণ সম্পাদক ২ নং বিয়াঘাট ইউনিয়ন যুবদল, মোঃ শান্ত মৃধা সাধারণ সম্পাদক ২নং বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদল, সার্বিক তত্ত্বাবধানে মোঃ সাইফুল ইসলাম ইউপি সদস্য ২ নং বিয়াঘাট ইউনিয়ন পরিষদ, মোঃ বদিউজ্জামান অপু বিএনপি নেতা ২নং বিয়াঘাট ইউনিয়ন, এছাড়াও বিয়াঘাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জ/দি