গুরুদাসপুরে একই পরিবারের ৬টি গরু চুরি, প্রায় ১১লাখ টাকার ক্ষতি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-21T14:41:30+06:00
2026-04-21T14:41:30+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে একই পরিবারের ৬টি গরু চুরি, প্রায় ১১লাখ টাকার ক্ষতি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:৪১ পিএম 
গুরুদাসপুরে একই পরিবারের ৬টি গরু চুরি, প্রায় ১১লাখ টাকার ক্ষতি
নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর শহরের   চাচকৈড় আনন্দনগর ৯নং ওয়ার্ডে একই পরিবারের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত, আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ একটি চক্র এ চুরির ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রমজান হাজী (৭০) জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে  দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গোয়ালঘর থেকে ৩টি গাভী, ২টি বাছুর  ১টি ষাঁড় গরুসহ মোট ৬টি গরু নিয়ে যায়। ঘটনাটি এতটাই পরিকল্পিত ছিল যে, পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই চোরেরা গরুগুলো নিয়ে পালিয়ে যায়। এতে তার আনুমানিক ১১লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

চুরির পরপরই আনন্দনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাইট গার্ড মোঃ দুলাল বিষয়টি পরিবারকে অবগত করেন। তিনি জানান, তাদের প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় কিছু ফুটেজ ধারণ হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রমজান হাজীর দুই ছেলে মোঃ আজিজুল (৪৫) ও মোঃ আলামিন (৩৫) জানান, এই গরু গুলোর উপর  আমাদের পরিবারের একমাত্র জীবিকা নির্ভরশীল ছিল। হঠাৎ করে সব গরু হারিয়ে আমরা চরম বিপাকে পড়েছি । তারা বলেন, “আমরা গরু গুলো অনেক লালন-পালন করেই সংসার চালাই। সব গরু চুরি হয়ে যাওয়ায় আমরা এখন পথে বসার উপক্রম হয়েছে এখন আমরা একেবারে পরিপূর্ণ নিঃস্ব । দ্রুত চোরদের শনাক্ত করে আমাদের গরুগুলো উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।”


এদিকে এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মনজুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং চুরি হওয়া গরু উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।” 

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com