প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যশোরে ব্যাপক প্রস্তুতি
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:০৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যশোরে স্বাগত জানাতে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোরে অবস্থান করবেন।

এদিন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাসী-যদুনাথপুর খাল পুন:খনন উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও যশোরের প্রাচীন পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেলে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যশোরে এটি প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। 

আরও পড়ুন : বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রফতানি সহ যাতায়াত বন্ধ

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই বিএনপি ও সহযোগী সংগঠনগুলো জেলাজুড়ে প্রস্তুতি সভা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে যশোর শহরে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। 

যশোর নগর বিএনপির আয়োজনে এই লিফলেট বিতরণ কর্মসূচিতে এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

লিফলেট বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, প্রধানমন্ত্রী হওয়ার দুই মাসের মধ্যে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করতে তারেক রহমান যশোর আসছেন। খাল খনন কর্মসূচির পাশাপাশি তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আরও যেসব নির্বাচনি প্রতিশ্রুতি ছিল সেগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন তিনি।

নার্গিস বেগম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে যশোরে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া ২৭ এপ্রিল বিকেলের জনসভায় লাখ লাখ মানুষের সমাগত ঘটবে বলেও আশা করছেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft