নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-21T14:00:15+06:00
2026-04-21T14:00:15+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:০০ পিএম 
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় ধরনের প্রশাসনিক রদবদল হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় কর্মরত পাঁচজন পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং প্রশাসনিক কাজের গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে বদলি করে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আদাবর থানার বর্তমান পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি)।


একই আদেশে দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে হাতিরঝিল থানায় তদন্ত পরিদর্শক হিসেবে কর্মরত মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে বদলি করা হয়। এছাড়া নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com