প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:১৯ পিএম

চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীন ও বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে চীনের রাজধানী বেইজিংয়ে একটি অভিজাত হোটেলে নৈশভোজে অংশগ্রহণকালে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
তিনি চীনের ‘ওয়ান চায়না পলিসি’র ওপর বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশ-চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার সকালে বেইজিং পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গত ১৬ এপ্রিল থেকে সফররত বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দলের সাথে যুক্ত হন তিনি। সোমবার সকাল ১১টায় তিনি আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সাথে আইডিসিপিসি ভবনে এবং বিকালে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেংয়ের সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়্যারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোহাম্মদ শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব, বিএনপি, বিএনপি চেয়্যারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, বিএনপি চেয়্যারম্যানের উপদেষ্টা কণ্ঠশিল্পী মিস বেবী নাজনীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সমাজকল্যাণ সম্পাদক বিএনপি রতন এমপি, সাবেক এমপি ও দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, বাংলাদেশ জুট ওয়ার্কার্স পার্টির সভাপতি সায়েদ আল নোমান এমপি, মাগুড়া জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন এমপি, মায়ের ডাকের আহ্বায়ক মিসেস সানজিদা ইসলাম তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর এপিএস কৃষিবিদ মো. ইউনূস আলী, কেন্দ্রীয় কমিটি, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), জনপ্রশাসন মন্ত্রণালয় ও রিসার্চ এসো.-এর এপিএস মীর সোলাইমান।
জ/উ