রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-21T11:55:31+06:00
2026-04-21T11:55:31+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড
রাজবাড়ী প্রতিনিধি
⏲ ১১:৫৫ এএম | ২১ এপ্রিল, ২০২৬ | মঙ্গলবার
রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এক বিশেষ অভিযানে ১০ জনকে কারাদণ্ড ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রাত ১২:১৫ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত। দৌলতদিয়া ঘাট সংলগ্ন কলাবাগান এলাকা। সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খানের নেতৃত্বে কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দের সহযোগিতায়। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জন ব্যক্তিকে আটক করা হয়।


আটককৃতদের 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা অনুযায়ী ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে:১টি কাটার (ড্রেজার),২টি ক্যারিং বডি জব্দকৃত মালামাল বর্তমানে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত