পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাস জব্দ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে এসময় লুকিয়ে রাখা বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ যৌথ অভিযানে ডাকাত দলের সদস্যদের আটকের পর দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে তদন্ত চলমান থাকায় আটককৃতদের নাম জানা যায় নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত চক্রটি অন্য জেলা থেকে ডাকাতির উদ্দেশ্যে পঞ্চগড়ে মাইক্রোবাসে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযানের পাশাপাশি চেকপোষ্ট বসায়। অভিযানে প্রথমে ২জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাস সহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বাকি ৮জনকে সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন থেকে আটক করা হয়।

আরও পড়ুন : রাজস্ব আদায়ে অনিয়ম প্রমাণিত, দেবীগঞ্জে চেয়ারম্যানসহ সচিবকে ব্যাখ্যা তলব

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে দেশীয় অস্ত্র সহ মালামালগুলো জব্দ করা হয়। এই ডাকাত চক্রের সঙ্গে কারা কারা জড়িত, এছাড়া অন্য কোথায় ডাকাতি করেছে তা ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft