প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৪৩ পিএম

জ্বালানি ও ভোজ্যতেল মজুতের দায়ে মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ জানান, অবৈধভাবে জ্বালানি তেল (পেট্রল, অকটেন) মজুত করায় ‘সি লিংক ইন্টারন্যাশনাল’-এর মালিক জাহাজ ব্যবসায়ী মো. ইউসুফ আলীকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ভোজ্যতেল (সয়াবিন, পাম অয়েল) মজুতের দায়ে মেসার্স জালাল স্টোরের মালিক মো. মনিরুজ্জামানকে ৫০ হাজার আর মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রথম দিনে জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। যাতে কেউ আর অবৈধ মজুত না করে। অবৈধ মজুত রোধে এক সপ্তাহ পর আবারও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অভিযানকারীরা।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন র্যাব-০৬ খুলনার অপস অফিসার সৈয়দ ফজলুর রহমান ও বাগেরহাট ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
জ/উ