কুয়াকাটা সৈকতের উন্মুক্ত মঞ্চে রাখাইনদের নৃত্য
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:০৫ পিএম

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে রাখাইন তরুণ-তরুণীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথিরা।

অনুষ্ঠানটি দেখতে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের দেশি-বিদেশি ঊর্ধ্বতন সামরিক ও সিভিল প্রশাসনের কর্মকর্তারা। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সংস্কৃতি উপস্থাপনায় তারা মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় অতিথিদের রাখাইন পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করা হয়।

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর প্রশিক্ষণার্থীরা অভ্যন্তরীণ প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে পায়রা বন্দর, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং কুয়াকাটা পরিদর্শন করেন। এই সফর উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানটির।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft