নোয়াখালী প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-07T11:42:18+06:00
2026-04-07T11:42:18+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নোয়াখালীতে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে ট্রেন চলাচল বন্ধ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:৪২ এএম 
নোয়াখালীতে ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর থেকে আন্ত:নগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়ায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে বজ্রসহ প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ের দাপটে হরিনারায়ণপুর ও বসিরার দোকানসহ রেললাইনের বেশ কিছু স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে।


সকাল ৬টায় নোয়াখালী স্টেশন (সোনাপুর) থেকে উপকূল এক্সপ্রেস ছেড়ে এলেও হরিনারায়ণপুর স্টেশনে গাছের কারণে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ অপসারণ করলে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছায়। কিন্তু পরবর্তী লাইনে গাছ উপড়ে থাকায় সকাল ৮টা ২৩ মিনিট পর্যন্ত ট্রেনটি সেখানেই দাঁড়িয়ে থাকে।

নোয়াখালী রেলওয়ের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, ভোর থেকেই রেলওয়ে কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাইন পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। গাছগুলো পুরোপুরি অপসারণ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। কাজ শেষ হলেই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com