নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-04-01T15:15:41+06:00
2026-04-01T15:15:41+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
আদেশ না মানলে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:১৫ পিএম 
ফুটপাতের উচ্ছেদ-অভিযানে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। তবে নোটিশ দেয়ার পরও আদেশ না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল।

বুধবার (১ এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় শুরু হয় বিশেষ অভিযান। নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

এ সময় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে তোলা অবৈধ রেস্টুরেন্ট ও স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। সেই সাথে, ভাসমান চা দোকানগুলোও সরিয়ে দেয়া হয়।


এদিকে, রাজধানীর মগবাজার ও কাকলি সড়কে অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানি সটকে পড়েন। এ সময় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানাও করা হয়।

ডিএমপি কর্মকর্তারা বলছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, জীবিকার তাগিদেই তারা ফুটপাতে বসেছিলেন। তারা সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানান।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com