পূর্বধলায় বিষপানে যুবকের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ২:৪৬ পিএম

নেত্রকোনার পূর্বধলায় মোবাশ্বির (১৫) নামে এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে। গত ২৭ মার্চ রাতে উপজেলার হোগলা ইউনিয়নের খানিরপেচ গ্রামে এ ঘটনা ঘটে। মোবাশ্বির ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে মোবাশ্বির সবার অজান্তে বাড়ির আঙিনায় বিষপান করে। বিষক্রিয়ায় সে ছটফট করতে থাকলে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন : কৃষি জমিতে পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা, এক্সকাভেটর জব্দ

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft