কৃষি জমিতে পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা, এক্সকাভেটর জব্দ
বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ২:৪৫ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকায় অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

জানা গেছে, রাতের আঁধারে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটার খবর পেয়ে অভিযান চালায় বাগাতিপাড়া উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজ বন্ধ করে ঘটনাস্থল থেকে রাজশাহীর বাঘমারা উপজেলার বাদল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন : শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

পরে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটরটি জব্দ করা হয়। অভিযানে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft