ফরিদপুরের চরমাধবদিয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৩৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাউছার হোসেন তালুকদারের আয়োজনে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় চর মাধবদিয়ার ডাবল ব্রিজ বিএনপি'র কার্যালয়ের সামনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাউছার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

আরও পড়ুন : পাঁচবিবিতে আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপকক্ষতি

এ সময় প্রাইম ব্যাংক ঢাকা ব্রাঞ্চের সহ-সভাপতি হারুন আর রশিদ, প্রফেসর মোঃ মোস্তাক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার শিকদার, দৈনিক ফতেহাবাদের চিপ-রিপোর্টার জাকিব আহমেদ জ্যাক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার যুবক-মুরুব্বী সহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন। কাউছার হোসেন তালুকদারের আমন্ত্রণে দোয়া ও ইফতার মাহফিলে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। 

ইফতারের আগ মুহূর্তে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও এলাকার সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডাবল ব্রিজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ আবুল হোসেন রিপন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft