পাঁচবিবিতে আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপকক্ষতি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৩১ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে আকস্মিক বৃষ্টিতে গম, আলু ক্ষীরা, পেঁয়াজসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। গত ১২ই মার্চ বৃহস্পতিবার ভোররাতে মুষলধারে বৃষ্টিতে উপজেলার নিচু এলাকার ফসলের ক্ষেতগুলোতে পানি জমে নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে।

‎সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাঁচবিবি পৌরসভাসহ উপজেলার বালিঘাটা, আওলাই,কুসুম্বা,মোহাম্মদপুর, বাগজানা,আটাপুর, ধরঞ্জী ও আয়মারসুলপুর, ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রাম-গঞ্জে হঠাৎ বৃষ্টিতে ক্ষীরা পেঁয়াজ, গম ও আলুর জমিতে হাঁটু সমান পানি জমেছে। এছাড়া অনেক স্থানে ভুট্টা, সরিষা ও গম গাছ মাটিতে নুয়ে পড়েছে। কৃষকরা ক্ষেত থেকে সেচ পাম্প ও নালা তৈরির করে পানি নিস্কাশনের চেষ্টা করছেন।

‎ঢাকারপারা গ্রামের কৃষক নতুন চৌধুরী  বলেন, আমরা মূলত: আলু চাষী। দাম না পাওয়ায় এবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি । এখন ক্ষীরার ভরা মৌসুম। তাই আমাদের দুই একর জমিতে ক্ষীরা লাগিয়েছি। এই ক্ষীরা বিক্রি করে এবার ঈদের কেনাকাটা করতাম। হঠাৎ বৃষ্টির কারণে আমাদের সব স্বপ্ন শেষ।

আরও পড়ুন : ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নালা-নর্দমা পরিচ্ছন্ন রাখতে হবে

‎ফতেপুর গ্রামের আঃ মালেকের ছেলে আলু ও গমচাষী কৃষক জনি বলেন, এবার ৩ একর জমিতে গম ও আলু বুনেছি। হঠাৎ বৃষ্টির কারণে সকালে এসে দেখি জমিতে পানি জমেছে। গমের গাছ জমিতেই বিছিয়ে গেছে। আর আলুর গাছ পচে যেতে ধরেছে।আমি ভীষণ ক্ষতিগ্রস্ত হলাম।

‎কুটাহারা গ্রামের পেঁয়াজ চাষী ছাইদার রহমান বলেন, তার খেতে পানি জমে থাকায় পেঁয়াজ পচে যাচ্ছে। ভেবেছিলাম ঈদ মার্কেটে পেঁয়াজ তুলে কেনাকাটা করব কিন্তু আমার ভাগ্যে খারাপ।

‎পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, এবার চলতি মৌসুমে অত্র উপজেলার ৭ হাজার ৬৯০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। হঠাৎ এই বৃষ্টির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে। সরকার থেকে যদি কোন সহযোগিতা আসে তাহলে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে বলে তিনি জানান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft