ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৪:১৪ পিএম

পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচার, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া প্রধান ঈদজামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং একই সময়ে কালেক্টরেট জামে মসজিদে নারীদের জন্য পৃথক জামাতের ব্যবস্থা রাখা হবে মর্মে সিদ্ধান্ত হয়। জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ সমন্বয়ের মাধ্যমে সকল ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ, মোছা. নাজমা নাহার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী এবং জেলার বিভিন্ন দফতরের দফতর প্রধানগণ। পরিশেষে সভাপতি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft