লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৫৫ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশরি হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। সোমবার (৯ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) রায়পুর পৌর শহরের প্রধান সড়কে দুই রিকশাচালকের মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত বেলাল হোসেন তাদের থামাতে এগিয়ে যান। একপর্যায়ে রিকশাচালক আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : নৌবাহিনীর অভিযানে টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা আক্তার সিমু বাদী হয়ে আরমান হোসেনকে প্রধান আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকার কদমতলী এলাকার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেফতার করে র‍্যাব-১১।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft