পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে : পল কাপুর
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:২৭ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বুধবার (৪ মার্চ) সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টার বৈঠক করেন। এ সময় দুই দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানোসহ নানা ইস্যুতে কথা বলেন তারা।

আরও পড়ুন : আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে কাউকে না পেয়ে আধা ঘণ্টা অপেক্ষা, ঝাড়লেন ক্ষোভ

বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সচিবালয়ে গেছেন পল কাপুর। সেখানে বাণিজ‍্য, বিদ্যুৎ ও অর্থমন্ত্রীর সাথে বৈঠকের কর্মসূচি আছে তার।

দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন পল কাপুর। আজ দিনভর ব্যস্ত থাকবেন তিনি, রয়েছে নানা কর্মসূচি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft