আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে কাউকে না পেয়ে আধা ঘণ্টা অপেক্ষা, ঝাড়লেন ক্ষোভ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:২১ এএম

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী কায়সার। সেটি তখনও ছিল তালাবদ্ধ। প্রায় আধা ঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন তিনি। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী।

এ নিয়ে কায়সার কামাল বললেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভূমি মন্ত্রণালয়ে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেয়া হবে না জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft