প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:০১ পিএম

সুপার এইট পর্বের লড়াই বেশ উত্তেজনাপূর্ণ ছিল। এবার সে লড়াই শেষে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল। দুই দিনের বিরতির পর আগামী ৪ মার্চ থেকে শুরু হবে নকআউট পর্ব। ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ।
রোববার (১ মার্চ) সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। গ্রুপ ১ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। আর গ্রুপ ২ থেকে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
৪ মার্চ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে, পরদিন ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
আগামী ৮ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কা থাকায় কিছু শর্ত জড়িত ছিল। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান বিদায় নেওয়ার পরও আইসিসি এখনো ফাইনালের ভেন্যু ঘোষণা করেনি।
ধারণা করা হচ্ছে, পাকিস্তান বাদ পড়ায় এবং ভারত টুর্নামেন্টে টিকে থাকায় ফাইনাল ভারতে হওয়ার সম্ভাবনাই বেশি। বিশেষ করে ভারত ফাইনালে উঠলে ম্যাচটি ভারতের যেকোনো স্টেডিয়ামেই আয়োজন করা হবে।
জ/ই