বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-03-02T15:32:31+06:00
2026-03-02T15:32:31+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম 
বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান
এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে বাছাই পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে উঠেছে ইরান। গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ হয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আসছে বিশ্বকাপের প্রধান স্বাগতিক। বিশ্বকাপের সিংহভাগ আয়োজন করা হবে সেই দেশেই। যুদ্ধ পরিস্থিতিতে সেই দেশে গিয়ে বিশ্বকাপে না খেলার কথা ভাবছে ইরান। শিগগিরই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণাও দিতে পারে ইরান, জানাচ্ছে তেহরান টাইমস।

ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম বলেছেন, বিষয়টি নজরে রাখা হবে। শনিবার ওয়েলসের কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভায় তিনি কথা বলেন।


তিনি বলেন, ‘আমি আজ সকালে ইরান নিয়ে যে খবর পড়েছি, আপনারাও একইভাবে পড়েছেন। আজ আমাদের একটি বৈঠক হয়েছে। বিস্তারিত মন্তব্য করার সময় এখনো আসেনি। তবে আমরা বিশ্বের সব বিষয় নিয়ে পরিস্থিতির অগ্রগতি নজরে রাখব।’

তিনি বলেন, ‘ওয়াশিংটনে ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে সব দল অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য নিরাপদ বিশ্বকাপ আয়োজন। সব দল অংশ নেবে। আমরা সব সময়ের মতো তিনটি আয়োজক সরকারের সঙ্গে যোগাযোগ রাখব। সবাই নিরাপদ থাকবে।’

বিশ্বকাপে ইরানের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। দুটি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে। ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচটি হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com