খামেনি হত্যা
পাকিস্তানে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম

পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আজ রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

আজ রোববার করাচির মাই কলাচি রোডে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে এই বিক্ষোভ শুরু হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

আরও পড়ুন : ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৫০

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশন।

করাচি সিভিল হাসপাতালের পুলিশ সার্জন ডা. সুমাইয়া সাঈদ জানান, সংঘর্ষের পর ৯টি মরদেহ হাসপাতালের মর্গে আনা হয়েছে। এছাড়া আরও ৩২ জন আহত হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

এর আগে, আজ রোববার (১ মার্চ) সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   পাকিস্তান   সংঘর্ষ   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft