ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৫০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-03-01T15:44:42+06:00
2026-03-01T15:44:42+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৫০
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৩:৪৪ পিএম | ১ মার্চ, ২০২৬ | রোববার
ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৫০
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন। রবিবার (১ মার্চ)  ইরানের ওয়ানা নিউজ এ তথ্য জানিয়েছে।

শনিবার ইরান-এর হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। মিনাবের প্রসিকিউশন দপ্তর নিশ্চিত করেছে হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর মিনাব শহরের গভর্নর রবিবার একদিনের শোক ঘোষণা করেছেন। হামলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত