দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:১৭ পিএম

দেশের জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া ডাক্তারদের ইনডাকশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীদের ৮১ শতাংশ মনে করেন রাজনীতি শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো তাদেরকে পলিটিক্সের চাপ বা ফ্লো দিবেন না। তাদেরকে আরও কীভাবে গবেষণায় মনোযোগ দেয়ার সুযোগ তৈরি করা যায় তার ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, চিকিৎসা পেশায় জানার শেষ নেই। বই পড়লেই হবে না, চিকিৎসা করতে করতে, রোগী দেখতে দেখতে শিখতে হবে। চিকিৎসকদের মানবিক হতে হবে। পাশাপাশি ভালো আচরণ ও হাসিখুশিভাবে রোগীদের সাথে কথা বলার জানান তিনি। দেশের অনেক রোগী বিদেশে চিকিৎসা নিতে যায়। এর পেছনে চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের আচরণের দায় আছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন : বিশ্ব শিশু ক্যানসার দিবস আজ 

তিনি আরও বলেন, আমরা এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি গাড়িতে পতাকা নেন না, সচিবালয়ে অফিস করেন, পায়ে হেঁটে অফিসে যান। মলিকুলার ল্যাব, ডাক্তারের বাসস্থানের বিষয়ে প্রস্তাব দেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নিব।এছাড়াও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬৬ একরের প্রকল্পের প্রস্তাব নিয়ে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। 

একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দায়িত্ববোধ শুধু দেশ ও দশের জন্য নয়, বরং এটি অনেকটা আপনাদের নিজেদের জন্য। মানুষের প্রতি মমত্ববোধ নিয়ে কাজ করবেন। ক্লিনিক্যালি ভালো ডাক্তার হতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে লাইফ লং লার্নিংয়ের মধ্যে থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft