প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ৩:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদে প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার সকাল ৬টায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের প্রক্টর অফিস ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করেন। 

তিনি বলেন, ‘শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এই অবস্থান ও ঘেরাও কর্মসূচি শুরু হবে।’ একই ইস্যুতে বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

আরও পড়ুন : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেরিনের মরদেহ উদ্ধার

উল্লেখ্য,শনিবার রাত দেড়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পলাতক সভাপতি মাজহারুল কবির শয়নের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন সংলগ্ন শ্যাডো, ডাকসু ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান চত্তর, চারুকলা, হাকিম চত্বর, শামসুন্নাহার হল, কার্জন হল ও জগন্নাথ হলের বিভিন্ন দেয়ালে ‘বাংলাদেশ ছাত্রলীগের সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি চাই’ সংবলিত পোস্টার লাগানো হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft