বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেরিনের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। জানা গেছে, জেরিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। 

ভাটারা থানার উপপরিদর্শক এসআই আব্দুল ওয়াদুত গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সি- ব্লক, ২ নম্বর রোডের বাসা থেকে অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতিতে ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। নিহত শিক্ষার্থী ফ্ল্যাটে ভাড়ায় থেকে পড়াশোনা করতেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

আরও পড়ুন : ঢাবিতে নারী লাঞ্ছিত, অভিযুক্ত হত্যা মামলার আসামি

সহপাঠীদের বরাদ দিয়ে পুলিশের এসআই জানান, ওই শিক্ষার্থী হতাশায় ভুগছিলেন। আর হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তিনি বলেন, ‘এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্তসাপেক্ষে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’ 

প্রসঙ্গত, নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার টাটোয়ারী বাড়ীর খোরশেদ আলী ও মা জহুরা বেগমের মেয়ে মাহমুদা আক্তার জেরিন। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকার সি- ব্লকের ২ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থেকে পড়াশোনা করতেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft