বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালত- দুই ফার্মেসিকে জরিমানা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৬ পিএম

জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দয়ারামপুর বাজারের মেসার্স জনপ্রিয় মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের মেসার্স বিসমিল্লাহ মেডিকেল হলেও একই ধরনের অনিয়ম ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শামসুল আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় ক্ষেত্রেই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

আরও পড়ুন : রাণীশংকৈলে মাদক কারবারি আটক

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দিন। অভিযানে উপস্থিত ছিলেন নাটোর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও তারা জানান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft