রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-25T17:47:22+06:00
2026-02-25T17:47:22+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
রাণীশংকৈলে মাদক কারবারি আটক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ তানভীর হাসান (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক তানভীর হাসান উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




  বিষয়:   দেশজুড়ে  মাদক  আটক 



Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com