বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-14T13:20:15+06:00
2026-02-14T13:20:15+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে ক্ষিপ্ত ম্রুণাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২০ পিএম 
গেল কয়েক মাস ধরেই দক্ষিণের তারকা অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জনে সরগরম বলিপাড়া। এর মাঝে নতুন করে যোগ হয়, ১৪ ফেব্রুয়ারি নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি দুজনের কেউই। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি ধানুশ ও ম্রুণাল বিয়ে করতে যাচ্ছেন। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ খবরের ‘কোনো সত্যতা নেই’। 

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ম্রুণাল নিজেই। চলমান জল্পনাকে সরাসরি উড়িয়ে দেন তিনি। ভারতীয় গণমাধ্যম গালাট্টা প্লাস-কে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের প্রশ্নে বিস্ময়ের সঙ্গে ম্রুণালের জবাব, ‘আমি তো কিছু বলিনি!’


অভিনেত্রী বলেন, ‘আমার তো মনে হচ্ছে ১৪ ফেব্রুয়ারিই ১ এপ্রিল হয়ে যাবে, এপ্রিল ফুলস ডে! কে এসব শুরু করল, জানি না। আমাকে উদ্ধৃত করা হয়েছে, কিন্তু আমি তো কিছু বলিনি। ওরা লিখেছে, ‘‘ম্রুণাল বলেছেন।’’ আমি ভাবলাম, বাহ! বেশ সুন্দরভাবে বানিয়ে বলা হয়েছে। এভাবে মিথ্যা ছড়ানো সত্যিই ভয়ের।’ 

প্রসঙ্গত, ধানুশ ও ম্রুণালের সম্পর্ক নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়ায় প্রথম আলোচনা শুরু হয় ২০২৫ সালের আগস্টে। 

সেই সময় ম্রুণালের ছবি ‘সন অব সরদার ২’-এর প্রিমিয়ারে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার আগে ধানুশের ছবি ‘তেরে ইশক ম্যায়’-এর পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। 


এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ১৪ ফেব্রুয়ারি ম্রুণালের বিয়ের গুঞ্জন নিয়ে জানান, এমন কোনো পরিকল্পনাই নেই। ম্রুণালকে নিয়ে এটি একটি ভিত্তিহীন তথ্য। অভিনেত্রী এই মুহূর্তে পেশাগত কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। সামনেও অনেকদিন তার ব্যস্ততা রয়েছে।

ফেব্রুয়ারিতে তার একটি ছবি মুক্তির কথা রয়েছে, মার্চে মুক্তি পাবে আরেকটি তেলেগু ছবি। এত কাজের মাঝখানে বিয়ের পরিকল্পনা করার প্রশ্নই ওঠে না বলে সূত্রটি জানায়। 

জ/ই





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com