বরিশাল প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-14T16:25:06+06:00
2026-02-14T16:25:06+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
বরিশালে যাত্রীবাহী বাস ডোবায় পড়ে নিহত ১
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম 
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস ডোবার মধ্যে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দুধল মৌ এলাকার গোলদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল মোল্লা জানিয়েছেন। নিহত চালকের সহকারী (হেলপার) হলো- জিহাদ সরদার (২৫)। সে বগুড়ার সোনাতলা থানার বালিয়াখালী এলাকার বাসিন্দা সবুর সরদারের ছেলে। 

বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল মোল্লা বলেন, বাসটি পটুয়াখালী থেকে ৩৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুধল মৌ এলাকার গোলদার বাড়ির সামনে পৌছুলে বিপরীতমুখী একটি যাত্রী বাহী বাস সামনে পড়ে। তখন মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক বাসটি রাস্তার পাশে নামিয়ে দেয়। চলন্ত বাস হওয়ায় বাসটি রাস্তার পাশে ডোবার মধ্যে পড়ে যায়।


এসআই আরো বলেন, যাত্রীরা কেউ গুরুতর আহত হয়নি। তবে বাসের নিচে চাপা পড়ে হেলপার জিহাদ। বিকেল তিনটার দিকে ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে হেলপারের জাহিদের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। 

লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবার এলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com